বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
বুধবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ফটকের সামনে গিয়ে শেষ হয়।
জাবি ছাত্রদলের শহীদ সালাম-বরকত হলের যুগ্ম আহ্বায়ক মো. আফফান আলী বলেন, ‘ফ্যাসিস্টদের সাজানো অবৈধ নির্বাচন জাতীয়তাবাদী ছাত্রদল মানে না। অবরুদ্ধ বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা চলমান আন্দোলনে তাদের শেষ রক্তবিন্দু দিয়ে আন্দোলন সফল করে অবৈধ অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের পতন নিশ্চিতে সর্বোচ্চ ভূমিকা রাখবে।’
মশাল মিছিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, শহীদ সালাম-বরকত হল শাখার যুগ্ম আহ্বায়ক মো. আফ্ফান আলী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ ক্রীড়া সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক সাইফ আল হাসান, ছাত্রদল নেতা মাজহারুল আমিন তমাল, মিজানুর রহমান, সাব্বির আহমেদ, সালমান আহম্মেদ, মেহেদী হাসান প্রমুখ।