জয়েন্টে জয়েন্টে ব্যথা? জেনে নিন ৫ ঘরোয়া সমাধান

শীতকালে মানুষ নানা সমস্যায় ভোগেন। সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি হলো জয়েন্টে ব্যথা। কয়েকটি ঘরোয়া উপায় অবলম্বন করে শীতে জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো- 

সরিষার তেল 
সরিষার তেল প্রতিটি রোগের ওষুধ হিসেবে বিবেচিত। এর মালিশে হাড় সুস্থ থাকে। এ জন্য সরিষার তেল গরম করে তাতে রসুনের কুঁচি ভেজে তারপর জয়েন্টে মালিশ করুন। কার্যকর ফলাফলের জন্য প্রতিদিন মালিশ করতে হবে। এতেই মুক্তি মিলতে পারে জয়েন্টের ব্যথা থেকে। 

রসুন
রসুনকে জয়েন্টের ব্যথার জন্য কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করা হয়। এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি রয়েছে। আপনি যদি প্রায়ই জয়েন্টের ব্যথার সমস্যায় পড়েন তবে রসুন আপনার জন্য খুব উপকারী হতে পারে। প্রতিদিন সকালে কুসুম গরম পানির সঙ্গে ২ থেকে ৩ কোয়া রসুন খান। এতে জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

হলুদ
এই সমস্যায় হলুদ খুবই উপকারী। এতে রয়েছে কারকিউমিন, রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও। হলুদের পেস্ট তৈরি করতে একটি পাত্রে ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো নিন, এতে নারকেল তেল দিন। তারপর এই মিশ্রণটি জয়েন্টে আস্তে আস্তে লাগিয়ে মালিশ করুন। এতে আপনি ব্যথা ও ফোলা থেকে মুক্তি পেতে পারেন। 

ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েলকে ব্যথা মুক্তির কার্যকর প্রতিকার হিসেবে বিবেচনা করা হয়। ক্যাস্টর অয়েল দিয়ে নিয়মিত আক্রান্ত স্থানে মালিশ করুন। এটি ব্যবহার করার আগে সামান্য গরম করুন এবং তারপর নরম হাতে জয়েন্টগুলোতে মালিশ করুন। 

মেথি
জয়েন্টের রোগীদের জন্য মেথি খুবই উপকারী হতে পারে। বাতের চিকিৎসায় মেথির বীজ উপকারী হতে পারে। এই বীজগুলো সারারাত পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালে এই পানি দিয়েই বীজগুলো খেয়ে নিন। এটি করলে আপনি বাতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।