রাজধানীতে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দাস জানান, ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির। ফুটপাতেই থাকতেন। ধারণা করা হচ্ছে অসুস্থ্যতার কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।