আগামী মাসে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে যাবে। আসন্ন সিরিজ দুটিকে সামনে রেখে টাইগারদের দল ঘোষণা করা হয়েছে। যেখানে আবারও ডাক পেয়েছেন সৌম্য সরকার। এছাড়া ওয়ানডে দলে রয়েছেন এনামুল হক বিজয়ও। নতুন মুখ হিসেবে দেখা যাবে রাকিবুল হাসানকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগেই জানা গিয়েছিল কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে যে সাকিব আল হাসান থাকবেন না। তার অবর্তমানে আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই টাইগারদের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। যিনি বর্তমানে চলমান টেস্ট সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন। আসন্ন সিরিজটিতে তার সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।