সিরাজগঞ্জের ৬ আসনে ৪৩ মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।  সহকারি রির্টানিং অফিসার ও কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের হাতে তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন জাসদের ১ জন, এনপিপির ১ জন ও বিএনএমের ১ জন। এদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

সিরাজগঞ্জ জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।

সিরাজগঞ্জ-১ (সিরাজগঞ্জ সদর আংশিক-কাজীপুর) আসনে মননোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৭ জন। এদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। এরা হলেন- আওয়ামীলীগের প্রার্থী তানভীর শাকিল জয়, জাতীয় পার্টির(এরশাদ) প্রার্থী জহুরুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী রেজাউল করিম ও সতন্ত্র প্রার্থী জিএম তালুকদার।

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫জন। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, জাতীয় পার্টির প্রার্থী সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টিও সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু ও তৃণমূল বিএনপির মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ১ জন ও জাকের পার্টির ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ,স্বতন্ত্র প্রার্থী আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম খন্দকার শরিফ, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম খান দুলাল, ঢাকা ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোজাফফর হোসেন, রায়গঞ্জ থানা আওয়ামী লীগ নেতা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন রায়, জাতীয় পার্টির প্রার্থী রায়গঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাকির হোসেন, বিএনএম এর কেন্দ্রীয় কমিটির নেতা এ্যডভোকেট মো.গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী আল-আরাফাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম উজ্জ্বল, জাকের পার্টির প্রার্থী সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি আলমগীর হোসেন। এছাড়া মুক্তিজোটের ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন,তার নাম জানা যায়নি। তারা রায়গঞ্জ ও তাড়াশ সহকারী রিটার্নিং অফিসারের হাতে তাদের মনোনয়নপত্র জমা দেন।

সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন। এরা হলেন, আওয়ামীলীগের শফিকুল ইসলাম শফি, জাতীয় পার্টির(এরশাদ) প্রার্থী মোঃ হিলটন প্রামানিক ও জাসদ (ইনু) এর প্রার্থী মোস্তফা কামাল বকুল। তারা এদিন সহকারী রিটার্নিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জাল হোসেনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন। এরা হলেন- বিএনএম এর প্রার্থী আব্দুল হাকিম, তিনি চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের হাতে জমা দেন। অনলাইনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি দলীয় চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল মামুন। কৃষক শ্রমিক জনতা পার্টির প্রার্থী এ্যাড: নাজমুল হুদা। তিনি জমাদেন জেলা রির্টানিং কার্যালয়ে। আওয়ামীলীগের প্রার্থী বর্তমানে আওয়ামীলীগের এমপি আব্দুল মমিন মন্ডল জমা দেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার হাতে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে জেলা রির্টানিং কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তার জামাতা বেলকুচি উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম সাজেদুল। এছাড়া বিএমএম এর ১ জন ও জাতীয় পার্টিও ১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে শাহজাদপুরে সহকারী রির্টানিং কর্মকর্তা ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামানের হাতে জমা দিয়েছেন ৭ জন। এরা হলেন- জাসদ(ইনু) এর প্রার্থী শাহজাদপুর উপজেলা জাসদেও সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক, স্বতন্ত্র প্রার্থী সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠরিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু, জাকের পার্টির প্রার্থী মো: রেজাউল করিম বিপ্লব, আওয়ামীলীগের প্রার্থী শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম, বিএনএমর প্রার্থী শাহজাদপুর উপজেলা বিএরএমের আহব্বায়ক মোহাম্মদ শামীম, বাসদ(মাহবুব) এর প্রার্থী মো: রেজাউর রশীদ খান, বিএসপির প্রার্থী কাজী মো: আলামীন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের কার্যালয়ে জমা দিয়েছেন ২ জন। এরা হলেন, জাতীয় পার্টি(এরশাদ) এর প্রার্থী শাহজাদপুর উপজেলা জাতীয় পার্টিও সভাপতি মোক্তার হোসেন ও তূর্ণমূল বিএনপির প্রার্থী তারিকুল ইসলাম।

উল্লেখ্য, প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই আগামী ৪ ডিসেম্বর। আগামী ৭ জানুয়ারি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।