সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বৃদ্ধা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পঙ্গু মনোয়ারা বেগম (৬০) অটোভ্যান চালক স্বামী শাহাদত হোসেনের কোলে চড়ে ভোট দিতে এলেন এবং মাটিকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিলেন।
এ বিষয়ে শাহাদত হোসেন বলেন, দুপুরের খাওয়া শেষ করে তিনি ভোট কেন্দ্রে যাওয়ার সময় তার স্ত্রী মনোয়ারা বেগম ভোট দিতে তাকেও নিয়ে যাওয়ার জন্য বায়না ধরেন। তিনি বলেন, মনোয়ারা বেগম গত ২ বছর ধরে স্ট্রোক করে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন। তিনি একদম হাঁটাচলা করতে পারেন না। তাকে কোলে নিয়ে প্রস্রাব পায়খানা করাতে হয়। অথচ এ অবস্থায় তিনি ভোট দিতে বায়না ধরেন। তাকে কোনো ভাবেই বুঝিয়ে রেখে আসতে পারলাম না। অবশেষে বাড়ি থেকে অটোভ্যান যোগে কেন্দ্র পর্যন্ত এসে গেট থেকে ভোট কক্ষ পর্যন্ত পাজাকোলে করে নিয়ে ভোট দেওয়ালাম। ভোট দিতে পেরে তিনি অত্যন্ত খুশি। দীর্ঘ ২ বছর পর তার মুখে আজ আনন্দের হাসি দেখলাম।
এ বিষয়ে মনোয়ারা বেগম খুশির হাসি দিয়ে বলেন, অনেক আগে ভোট দিয়েছিলম। আজ আবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে মনে অনেক খুশি লাগছে। তিনি বলেন আমি পঙ্গু হওয়ায় চলাফেরা করতে পারিনা। তাই স্বামীর কোলে চড়ে ভোট দিতে এসেছি। স্বামীর কোলে চড়ে ভোট দিতে পেরে আমি খুব খুশি। তার এই আনন্দ উপস্থিত অন্য ভোটারগণও উল্লাস প্রকাশ করেন।
‘প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ’