২০২৪ সালের প্রিসিজন সফরের প্রথম ম্যাচে আগামী ১৯ জানুয়ারি এল সালভাদরের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। সান সালভাদরের এস্টাদিও কুসকাতলানে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
মায়ামির স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন জানান, ‘আমাদের ২০২৪ সালের রোমাঞ্চকর সফর শুরুর পরিকল্পনা প্রকাশ করে আমরা আনন্দিত। এর সালভাদর জাতীয় দলের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।’
ফিফা প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে এল সালভাদরের অবস্থান ৭৮ নম্বরে। এছাড়াও আগামী মৌসুমের কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ, মেজর সকার লিগ, লিগস কাপ এবং ওপেন কাপের প্রস্তুতি শুরু করেছে ‘দ্যা হেরনস’।
খুব শিগগিরই ইন্টার মায়ামির আরও প্রীতি ম্যাচের সূচী প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।