আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে স্বামী-স্ত্রী ও পিতা-পুত্র রয়েছেন।
যারা মননোনয়পত্র দাখিল করেছেন তারা হলেন আওয়ামী লীগের আবুল বাশার, তার ছেলে স্বতন্ত্র প্রার্থী ইসতিয়াক আহমেদ সৈকত। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি হাজী রহিম উল্লাহ, তার স্ত্রী পারভীন আক্তার।
এছাড়া জাতীয় পার্টির মনোনীত লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন, প্রগতিশীল গণতান্ত্রীক পার্টির আজিম উদ্দিন আহমেদ, জাকের পার্টি আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত নিজাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবু নাসির, সাংস্কৃতিক মুক্তি জোটের জোবায়ের ইবনে সুফিয়ান, স্বতন্ত্র জেড এম কামরুল আনাম, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টি নেতা আনোয়ারুল কবির (রিন্টু আনোয়ার) এবং আবদুল কাশেম আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছে।