শোকের মাস আগস্টে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর আয়োজন করেছিল একটি অভিনব আয়োজন। শিশুদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকতে বলার পাশাপাশি তা রূপান্তরের বারান্দার ঠিকানায় পাঠাতে বলা হয় পাঠক, অভিভাবকদের।
আয়োজনটি উন্মুক্ত ছিল শিশু থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। ক, খ, গ তিনটি শ্রেণিতে শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। শিশু থেকে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা ছিলেন ক শাখায়, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ছিলেন খ শাখায় এবং সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ছিলেন গ শাখায়।
মোট ১২৩৭টি চিত্রকর্ম জমা পরে রূপান্তরের বারান্দার ঠিকানায়। সেখান থেকে প্রত্যেক ক্যাটাগরির জন্য প্রাথমিক ভাবে নির্বাচন করা হয় ৩০টি চিত্রকর্ম। সেই চিত্রকর্মগুলো থেকে বাছাই করে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতির জন্য বিশেষভাবে প্রখ্যাত শিল্পী শেখ আফজাল।
ক (শিশু থেকে তৃতীয়) শাখায় পুরস্কারজয়ীরা
প্রথম হয়েছেন নার্সারিতে পড়ুয়া ৫ বছর বয়সী ইন্দুপ্রভা চর্যা, তিনি ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজ, কুমিল্লার শিক্ষার্থী
দ্বিতীয় হয়েছেন কেজি টুর ৬ বছর বয়সী শিক্ষার্থী তানজীর আফিফ হক, তিনি অ্যাকাডেমিয়া মালিবাগের শিক্ষার্থী
তৃতীয় হয়েছেন ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরিফা রহমান
এই বিভাগে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সবুজ।
খ শাখায় (চতুর্থ থেকে ষষ্ঠ) পুরস্কারজয়ীরা
প্রথম হয়েছেন ১০ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাকওয়া তাসনীম রাইসা, তিনি হবিগঞ্জের বসন্ত কুমারী গোপালচন্দ্র সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী
দ্বিতীয় হয়েছেন ফেনীর দেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাসনিম
তৃতীয় হয়েছেন ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অরুণিমা শিল্প
এই বিভাগে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন ১০ বছর বয়সী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আমায়া রহমান রাইহা এবং কিশোরগঞ্জের কটিয়াদি সরকারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দেবজ্যেতি বণিক।
গ শাখায় (সপ্তম থেকে দশম) পুরস্কারজয়ীরা
প্রথম হয়েছেন রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ বছর বয়সী শিক্ষার্থী নাযীফা রহমান।
দ্বিতীয় হয়েছেন ১৮ বছর বয়সী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রেরণা দাস।
তৃতীয় হয়েছেন আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের ১৩ বছর বয়সী শিক্ষার্থী আনিশা সান্তনি
গ শাখায় সান্ত্বনা পুরস্কার জিতেছেন ১১ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়মান তায়েফ ও ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জায়ীফা তাসনিম।
বিজয়ীদের দ্রুত দেশ রূপান্তরের ইমেইলে (events@deshrupantor.com), ঠিকানায় তাদের পরিচয়ের প্রমাণপত্র (স্কুলের আইডি কার্ড ও কুরিয়ারের ঠিকানা) পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।