মরণোত্তর দেহ দান করবেন অভিনেত্রী স্পর্শিয়া 

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া মরণোত্তর দেহ দান করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মৃত্যুর পরে তার দেহ ঢাকা মেডিকেল কলেজে দান করা হবে। তার হৃদযন্ত্রসহ প্রয়োজনীয় অঙ্গপ্রতঙ্গ অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন ও চিকিৎসাশাস্ত্রের প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাবেন শুক্রবার তার ত্রিশতম জন্মদিনে।

দেশ রূপান্তরকে স্পর্শিয়া বলেন, আমরা নানাভাবেই মানুষের উপকার করার চেষ্টা করি। এটাও আমার এক ধরনের উপকারের চিন্তা। এ বিষয়ে আমি অনেকদিন ধরেই পরিকল্পনা করেছি। মৃত্যুর পর আমার শরীরের অঙ্গপ্রতঙ্গ জীবিত রোগীর শরীরে প্রতিস্থাপন হবে, এরপর চিকিৎশাস্ত্রের প্রয়োজনে ব্যবহার করা হবে। এটা অন্য এতে অন্য কোনো মানুষের উপকার হবে।

অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে শোবিজে পা রাখেন। ক্যারিয়ারের একযুগে অজস্র বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশকিছু কাজ।