এ বছরের ভালোবাসা দিবসে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। সিলেটের সন্তান তিনি। পড়াশোনা করেছেন দেশের বাইরে। বর্তমানে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন।
এদিকে স্পর্শিয়াকে কদিন আগেই ম্যানহাটনে ঘুরতে দেখা গিয়েছিল, এরপর মাঝে একটি বিয়ের অনুষ্ঠান তারপরেই দেখা গেল বান্দরবানে, এক আকর্ষণীয়া রূপে। অর্চিতা স্পর্শিয়া বিয়ে করেছেন এ বছরের ভালোবাসা দিবসে। কক্সবাজারে কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর বলেছিলেন হানিমুনের তেমন পরিকল্পনা নেই। আর বিয়ের অনুষ্ঠান দেশে পারিবারিকভাবে হয়েছিল, আত্মীয় স্বজন যুক্তরাষ্ট্রে থাকায়স এখানেও একটি বিয়ের আয়োজনের পরিকল্পনা ছিল।
গত মার্চ-এপ্রিলে স্বামীকে নিয়ে ওমরাহও পালন করেছেন। সেসময় মক্কা থেকে ছবি পোস্ট করে স্পর্শিয়া লেখেন, ‘২০১৯ সালে প্রথম ওমরাহ হজ করি আম্মুর সাথে। ইচ্ছা ছিল বিয়ে করার পরে জামাইকে নিয়ে আসব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তা কবুল করেছেন। আমাদের বিবাহিত জীবনের একটি আশীর্বাদপূর্ণ শুরু।’
আমার জীবনের সবচেয়ে মূল্যবান দুজন মানুষের সঙ্গে ওমরাহ করা সবচেয়ে উল্লেখযোগ্য এবং পবিত্র অভিজ্ঞতা। কথায় আছে, আল্লাহর ডাক ছাড়া কাবা শরিফে যাওয়া যায় না। আমি তার দাওয়াত পেয়ে নিজেকে ধন্য মনে করি। আমি প্রার্থনা করি, আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিন এবং আমাদের হৃদয় সবার জন্য ভালোবাসা ও সমবেদনা দিয়ে পূর্ণ করুন।
এরপরই বিয়ের অনুষ্ঠান করতেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন- এরপর সেখানে তিনি বেশ মনে রাখবার মতো সময় কাটাচ্ছিলনে। আত্রপরেই আকস্মিকভাবে দেখা গেল বান্দ্রবানে ঘুরছেন। যদিও মাঝখানে একটি বিয়ের অনুষ্ঠানেও তাকে দেখা যায়। পরে বান্দরবানের বেশকিছু ছবি পোস্ট করেন। একাধিক ছবি দেখেই বোঝা যাচ্ছে সেখানে তিনি অবকাশকালীন সময় পার করছেন। হতে পারে এটা মধুচন্দ্রিমাও, যদিও স্পর্শিয়া সেসব কিছুই বলছেন না।
কনসার্টে হানিয়াকে জড়িয়ে ধরলেন বাদশা, ভিডিও ভাইরাল
মাওলানার সঙ্গে ছবি তুলে বিতর্কে অভিনেত্রী
দুধ দিয়ে গোসল করে ‘চাকরিতে ৩৫’ আন্দোলনের কমিটি বিলুপ্ত