ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার মানুষরা। মানববন্ধন শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও লুৎফুর রহমান লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু, অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, উপাধ্যক্ষ মো. জহির উদ্দিন ও প্রভাষক মোহাম্মদ ফখরিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।