আপত্তিকর মন্তব্যে খোলামেলা ছবি সরিয়ে নিলেন ‘প্রিয়তমা’ নায়িকা

শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। কিছুদিন আগে সোশ্যালে খোলামেলা ছবি পোস্ট করে রীতিমতো কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। শুধু তাই নয়, বেশ সমালোচনার মুখে পড়েন নায়িকা। 

নেটিজেনদের আপত্তিকর মন্তব্যের মুখে এরপর সেসব খোলামেলা ছবি ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলেন ইধিকা। গতকাল শুক্রবার থেকে সেসব স্থিরচিত্র আর দেখা যাচ্ছে না।

407675604_253267317503995_6729061711388305915_n

জানা গেছে, বেশ খোলামেলা লুকে ইধিকার সেসব ছবি তুলেছেন কলকাতার চিত্রগ্রাহক তথাগত ঘোষ। ওপার বাংলার আলোচিত এই ফটোগ্রাফার এসব ছবি তার ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন।

407858819_370525422176045_8512159555613655806_n

ইনস্টাগ্রামে ইধিকা পালের পোস্ট করা স্থিরচিত্রে কেউ কেউ লিখেছেন, ‘আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তমা হিসেবে দেখতে চেয়েছি।’ প্রিয়া দেবনাথ লিখেছেন, ‘এইগুলো আশা করিনি তোমার থেকে।’ ইধিকার ঘনিষ্ঠজনের মতে, ভক্তদের মন্তব্য আমলে নিয়েছেন তিনি। এরপর ইনস্টাগ্রামে পোস্ট করা সেসব স্থিরচিত্র সরিয়ে নিয়েছেন ইধিকা।

407711618_1154351595534177_4765409360644639805_n

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রিমলি’র হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি ইধিকা পালের। পরবর্তী সময়ে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’তে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর বাংলাদেশে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় তার রাজকীয় অভিষেক ঘটে।