শাকিব খানের নতুন সিনেমায় অভিনয় করার কথা থাকলেও শেষমেশ পারিশ্রমিক জটে বাদ দেয়া হয় টলিউড অভিনেত্রী ইধিকা পালকে। নতুন খবর, ঈদুল ফিতরের আরেক বাংলাদেশি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন কলকাতার এই নায়িকা। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে চিত্রনায়ক সিয়ামের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।
এর মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন সিয়াম-ইধিকা। মেহেদী হাসান হৃদয়ের প্রথম ‘বরবাদ’ সিনেমাতেও নায়িকা ছিলেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেলেও এখনই আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি নন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা।
দুই দিনেই ৫২ থেকে ৫৩ বিরাট কোহলি