মজা করলেন পরীমণি-অপু বিশ্বাস

দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও পরীমণি। তাদের মধ্যকার সম্পর্ক যে বেশ মধুর, তা সামাজিক মাধ্যমেই বোঝা যায়। ‘স্বপ্নজাল’ খ্যাত নায়িকা পরীমণির সন্তান রাজ্যের পৃথিবীতে আগমন করার পর হাতভরা উপহার নিয়ে দেখতে গিয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস। এরপর জন্মদিনেও উপহার নিয়ে রাজ্যকে নিয়ে সময় কাটিয়েছেন। এবার এই দুই নায়িকাকে দেখা গেল খুনসুটিতে মেতে থাকতে।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন নায়িকা পরীমণি। সেই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে অপু বিশ্বাস ও পরীমণিকে। পাশাপাশি বসে দুজনকে দেখা গেছে বেশ মজা করছেন।একে-অন্যের ছবি তোলা নিয়ে হাসাহাসি করছিলেন। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছেন।

‘ডোডোর গল্প’ নামের নতুন সিনেমার কাজ করছেন পরীমণি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। এ ছাড়া সামনে ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই নায়িকাকে।