ছেলের ভবিষ্যত নিয়ে শাকিব-অপুর মতবিরোধ

আপডেট : ৩০ মে ২০২৬, ০৫:০৫ পিএম

ছেলের ভবিষ্যৎ নিয়ে দ্বি-মত তৈরি হয়েছে চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের মধ্যে। শাকিব খান চান বড় ছেলে আব্রাম খান জয় তার মতোই সিনেমার নায়ক হোক। কিন্ত মা অপু বিশ্বাস বলছেন ভিন্ন কথা। 

এক টিভি অনুষ্ঠানে অপুকে প্রশ্ন করা হয়- বাবা-মা ছেলেকে কোন ক্যারিয়ারে দেখতে চায়? জবাবে নায়িকা বরেন, ‘বাবা (শাকিব খান) বরাবর নায়ক-ই চায়। তবে আমি একদমই নায়ক চাই না। আমি অনেক জায়গায় বলেছি। আবারও বলতে চাই, আমার মা চেয়েছিলেন জয় যেন ডাক্তার হয়। এটা আমারও চাওয়া।’ 

এরপর অপু বিশ্বাস বলেন, ‘জয় তো একেক সময় একেকটা বলে। কখনো তার মনে হয় সে নায়ক হবে, কখনো মনে হয় গায়ক হবে। আবার কখনো মনে হয় ডাক্তার হবে। কখনো মনে হয় ইঞ্জিনিয়ার হবে। এখনো সে সিদ্ধান্ত নিতে পারেনি কোনটা তার গুড চয়েস। দেখা যাক। ওর মাত্র সাড়ে নয় বছর। একটু সময় দিই। নিশ্চয়ই ও কি হতে চায়- আমাকে জানাতে পারবে।’ 

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় জয়ের। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন তারা। এরপর সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত