‘বুলবুল’ চলচ্চিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তৃপ্তি দিমরি। কিন্তু আলোচনায় ছিলেন না সেভাবে। এরপরে ‘কালা’ চলচ্চিত্রেও তার দৃষ্টিনন্দন অভিনয় সমালোচকদের নজরে এসেছিলেন কিন্তু আমজনতার নজরে ছিলেন না। এই চলচ্চিত্রের লিপে যাওয়া গানগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবুও আমজনতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হননি।
কিন্তু ‘অ্যানিমেল’ সিনেমায় কয়েকটি দৃশ্যে ছিলেন তৃপ্তি আর এতেই মেতেছেন দর্শকরা। ‘অ্যানিমেল’-এ তাকে জোয়া রিয়াজ নামের এক তরুণীর চরিত্রে দেখা গেছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যের স্থিরচিত্র ও ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তৃপ্তি জানিয়েছিলেন রণবীর কাপুর তার ক্রাশ। আগামীতে রণবীরের নায়িকা হতে চান তিনি। রণবীরের সঙ্গে তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্য দেখে সিনেমা হলে ঘাম ঝরেছে দর্শকদের। একটি দৃশ্য আবরারের পাঠানো চর জোয়া (তৃপ্তি)-র সঙ্গে সম্পূর্ণ নগ্ন হয়ে উদ্দাম যৌনতায় মজে রয়েছেন রণবিজয় (রণবীর)। সেই স্ক্রিনশট সোশ্যালে ইতিমধ্যেই ভাইরাল।
সেই দৃশ্য ঘিরে কটুকথা ও কটাক্ষের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি জানান, সমালোচনার কারণে শুরুতে একটু ধাক্কা খেয়েছিলেন তিনি। তবে অভিনেত্রী হিসেবে তিনি কেবল নিজের কাজ করেছেন। তিনি বলেন, ‘ওই দৃশ্যটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। শুরুতে আমি একটু ডিসটার্ব হয়েছিলাম। আমাকে এর আগে কখনো কটাক্ষের মুখে পড়তে হয়নি। ধাক্কা লেগেছিল, তবে বসে ভাবলাম আমি তো ভুল কিছু করিনি।