বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি এখন মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টে দেখা যায়, বিলাসবহুল একটি রিসোর্টে তিনি রোদ পোহাচ্ছেন। বেশ হাসিখুশি লাগছিল তাকে। এ নিয়ে সোশ্যালে আলোচনা কম হচ্ছে না। অনেকেই জানতে চাইছেন কার সঙ্গে রির্সোটে ছুটি কাটাচ্ছেন তৃপ্তি।
‘অ্যানিম্যাল’ তারকা তৃপ্তি প্রতিনিয়ত তার ভ্রমণের ছবি শেয়ার করছেন। এনডিটিভি জানিয়েছে, তৃপ্তি বর্তমানে মালদ্বীপের কুডা ভিলিংলি রিসোর্টে প্রেমিক স্যাম মার্চেন্টের জন্মদিন উদযাপন করছেন, যা মালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত।
এই রিসোর্টে তৃপ্তি ও তার ঘনিষ্ট বন্ধুদের জন্য অন্যরকম আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। তারা সুস্বাদু সব খাবার খাচ্ছেন, সুইমিংপুলে গা ভেজাচ্ছেন।
বুলবুল (২০২০), কালা (২০২২) এবং অ্যানিম্যাল (২০২৩) সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তৃপ্তি। সম্প্রতি তিনি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের মতো বলিউড আইকনকে ছাড়িয়ে আইএমডিবির তালিকায় সর্বাধিক জনপ্রিয় ভারতীয় তারকা হিসেবে শীর্ষ স্থান অধিকার করেছেন।
বাণিজ্য মেলায় ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২২