বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল) এর সার্বিক ব্যবস্থাপনায় ১৪ তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়েছে।
আজ সোমবার (১১ ডিসেম্বর) বেলা ৩টায় ঐতিহ্যবাহী প্রলোগ্রাউন্ড মাঠ প্রাঙ্গণে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, পূর্বাঞ্চলের সিওপিএস মো. শহিদুল ইসলাম স্যার। অতিথি বৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পূর্বাঞ্চলের সিএমও ডা. ইবনে শফি আব্দুল আহাদ, সিওপিএস মো. জাকির হোসেন, ডিআরএম মো. সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ডিএসএ (ঢাকা) দলকে ২-০ গোলে পরাজিত করে ডিএসএ (হেডকোর্য়াটার) দল জয়লাভ করে।