সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা অনেক। অনেকেই হোয়াটঅ্যাপের মাধ্যমে ব্যবসার পরিধি বাড়াতে চান। কিন্তু কীভাবে বাড়াবেন বুঝতে পারছেন না। তাদের জন্য রইল কিছু উপায়। লিখেছেন মনির জামান
আপনার ফোনের হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই কিছু গ্রুপ আছে বন্ধুদের নিয়ে বা আত্মীয়স্বজনদের নিয়ে। এবার সেই অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করলে আপনার কাস্টমাররা জিনিসগুলো দেখে পণ্য সম্পর্কে জানতে চাইবেন। আপনার পার্সোনাল নম্বর বা অ্যাকাউন্ট-এ প্রোফাইল পিকচার বা কিছু জিনিস সব সময়ই পার্সোনাল থাকে। ভালো ব্যবসার জন্য ব্যবসায়িক মনোভাব সবার প্রথম কাস্টমারদের সামনে তুলে ধরতে হবে। হোয়াটসঅ্যাপের দুটো ভার্সন আছে একটা massanger আর একটা হোয়াটসঅ্যাপ business। যদি আপনি হোয়াটসঅ্যাপ massanger -এর সঙ্গে ভালোভাবে অভ্যস্ত থাকেন। তাহলে এবার সময় business app টিকে ব্যবসার কাজে লাগানোর। বিজনেস অ্যাপটিতে সুবিধা হলো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যা পার্সোনাল হোয়াটস্যাপে নেই। যা ব্যবসাকে এগিয়ে দেবে।
কীভাবে কাজ করবেন
অ্যাকাউন্টটি ওপেন করার সময় পার্সোনাল নম্বরের পরিবর্তে ব্যবসায়িক নম্বরটিকে ব্যবহার করতে হবে। যাতে সবাই সেই নম্বরে যোগাযোগ করেন। তারপর সেই অ্যাকাউন্টে পছন্দ মতো একটা প্রফেশনাল ডিসপ্লে এবং কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে। চ্যাট অপশন থেকেই করতে পারবেন। অবশ্যই প্রোডাক্ট বা আইটেমের সঙ্গে যাতে ম্যাচ করে। এটা ব্যবসা এগিয়ে নিতে সাহায্য করবে। হোয়াটঅ্যাপটি massanger-এর মতোই দেখতে হলেও কন্টাক্ট লিস্ট দেখা যাবে। যদি ম্যাসেজগুলো না পান আপনার কাছে একটা কল আসবে সেখানে একটি ওটিপি পাবেন সেটিকে ওই app-এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। আপনি যখন কোনো ম্যাসেজ সেন্ড করবেন তিনি বুঝতে পারবেন এটি কোনো বিজনেস অ্যাকাউন্ট। আপনার অ্যাড্রেস এখানে শো করবে। এখানে আপনি অফিস আওয়ার্স সেট করতে পারবেন। সেটা সব থেকে ভালো ফিচারগুলোর মধ্যে একটা অর্থাৎ কোন টাইম থেকে কোন টাইম আপনি এভেইলেবেল, উইকএন্ড-গুলোতে অফ থাকবে কি না, উইকডেজ-গুলোতে কোন টাইমগুলো আপনি কথা বলতে ইন্টারেস্টেড সেটাও লিখতে পারবেন। এর পাশাপশি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকলে তার লিংক এবং ইমেইল আইডিও দিতে পারবেন।
পরবর্তী ধাপে
লেভেল বলে একটা অপশন পাওয়া পাবে। যেখান থেকে আপনার কন্টাক্ট লিস্ট এবং চ্যাটকে অর্গানাইজ করতে পারবেন। এটা এই অ্যাপের নতুন সংযোজন। লেভেল প্রকৃতপক্ষে ট্যাগ করে এবং চ্যাট দেখে সেটা রিপ্রেজেন্ট করবে। পরবর্তী অপশন হলো কুইক রিপ্লাই। যেটি টাইম সেভ করার পাশাপাশি আপনার ছোটখাটো উত্তর দিতে সাহায্য করবে। যখন আপনার কিছু প্রোডাক্ট লিস্ট বা গ্রুপকে শেয়ার করবে কিছু মানুষ একই প্রশ্ন নিয়মিত করতে পারে। যেমন দাম কাম। সেক্ষেত্রে যদি আপনি আগে থেকে সেভ করে রাখেন প্রয়োজন মতো সেখান থেকে তাদের একটা ক্লিক করেই সেন্ড করতে পারবেন।
ব্যবসার ধরন
প্রথমে নির্বাচন করুন কোন জিনিস বিক্রি করবেন। তারপর হোয়াটসঅ্যাপে কে বা কারা সেই পণ্য কিনতে চাইবেন তার একটা গ্রুপ তৈরি করতে পারেন। ফোনের কন্ট্যাক্ট লিস্টও বাড়ানোর চেষ্টা করতে হবে। মাঝে মাঝে গ্রুপের মেম্বারদের নিয়ে কনফারেন্স কল বা মিটিং করতে পারেন। যখন গ্রুপ ক্রিয়েট করবেন আপনার ইন্ট্রোডাকশন, কী ধরনের প্রোডাক্ট শেয়ার করবেন সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ দেবেন।
আপনি হোয়াটসঅ্যাপ বিসনেস গ্রুপে কিছু শেয়ার করার পর কজন পোস্ট সিন করছেন বা কজন সেগুলো দেখছেন সেটাও স্ট্যাটিস্টিক্স অপশনটির হেল্প নিয়ে দেখতে পারেন।
প্রথম দিকে গ্রুপে বেশি মেম্বার না হলে বা কেউ কেনার জন্য অর্ডার না দিলে, ইন্টারেস্ট শো না করলেও ধৈর্য ধরতে হবে। সময়ানুসারে লেগে থাকার মানসিকতা আপনাকে সঠিকভাবে এগোতে সাহায্য করবে।