সারাবিশ্বে ‘জওয়ান’ তিন নম্বরে, এক নম্বরে ‘বার্বি’

২০২৩ সালে যে চলচ্চিত্র নিয়ে মানুষ গুগলে সবচেয়ে বেশিবার জানতে চেয়েছে, সবচেয়ে বেশিবার খুঁজেছে তার নাম বার্বি। তবে সারাবিশ্বের এই তালিকায় তিন নম্বরে রয়েছে শাহরুখ খানের জওয়ান। দুই নম্বরে রয়েছে, হলিউড ছবি বার্বি। চার নম্বরে সাউন্ড অফ ফ্রিডম ও পাঁচ নম্বরে রয়েছে জন উইক : চ্যাপ্টার ৪। 

বলিউড ছবিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে শাহরুখ খানের জওয়ান সারাবিশ্বের গুগল অনুসন্ধানে তিন নম্বরে আসায় উপমহাদেশের নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। কেননা বছরজুড়ে হলিউডের নামি দামি ছবি মুক্তি পেয়েছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে এই ছবির প্রতি আগ্রহ অবাক করার মতোই ব্যাপার। 

২০১৮-তে 'জিরো' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর দীর্ঘ ৪ বছর সিনেমার দুনিয়া থেকে দূরেই ছিলেন শাহরুখ। তবে তিনি ফিরেছেন, সেই পুরনো বাদশাহী মেজাজে। চলতি বছরে মুক্তি পাওয়া কিং খানের দুটো ছবিই ব্লকবাস্টার। 'পাঠান' ও 'জওয়ান' গোটা বিশ্বব্যাপী ১০০০কোটি টাকার ব্যবসা করেছে। শাহরুখ আবারও একবার বুঝিয়েছেন তিনিই 'রাজা'। আর এবার 'জওয়ান'-এদেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে।

অন্যদিকে বার্বি ও ওপেন হাইমার নিয়েও বিশ্বব্যাপী দারুণ হাইপ ছিল। বাংলাদেশেও এই ছবি নিয়ে কম আলোচনা হয়নি। বার্বির টিকিট অগ্রিম পাওয়াও মুশকিল হয়ে যাচ্ছিল।