যশোরের চৌগাছায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতী গ্রামের আলী হোসেনের ছেলে নুর ইসলাম (৪৫) ও দুড়িয়ালি গ্রামের নূর মোহাম্মাদ ছেলে আয়ুউব হোসেন (৬০)।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ঝিকরগাছা থেকে ছেড়ে আসা একটি সবজিবাহী ট্রাকের (সাতক্ষীরা-ট-১১০৩৫৮) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। এসময় ট্রাকের চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে।