পোশাকবিহীন উরফির সাহসী লুকে নিন্দার ঝড় 

কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোষাক—এভাবেই বারবার সংবাদের শিরোনামে আসেন উরফি জাভেদ। এমনকী তার প্রপসের তালিকায় রয়েছে ঘড়ি, ব্লেড, কাঁচ, ব্যান্ডেজ, সফট টয়েজ, পেরেক থেকে শুরু করে আরও রকমারি জিনিস। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বরাবরই আলোচনায় থাকেন তিনি। তার যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। 

এবার নতুন রূপে দেখা দিলেন উরফি। যা দেখে অবাক নেট দুনিয়া। পোস্টের কমেন্টবক্সে বইছে সমালচনার ঝড়। এবার ইন্টারনেট সেনসেশনকে দেখা গেল প্রায় ‘বিদঘুটে’ ফ্যাশনে। গায়ে একটা সুতাও নেই। গোপনাঙ্গ ঢেকেছেন শুধুমাত্র রঙিন নাইলনের দড়িতে। হাত দিয়ে বুক ঢেকে ক্যামেরায় পোজ দিতে দেখা গেল উরফিকে। চুলে খোঁপা, ঠোঁটে গাঢ় হোয়াইন রঙা লিপস্টিপ। উরফিকে এই লুক দেখে নেটিজেন- তথা ফ্যানদের অনেকে প্রশংসা করলেও নিন্দার ঝড় তুলেছেন বহু নেটাগরিক।  

কেউ লিখেছেন, ‘সস্তা পাবলিসিটি...’। কেউ আবার মন্তব্য করেছেন ‘এটাই বাকি ছিল...।’  অনেকে আবার মজা করে বাড়ির জামাকাপড় শুকানোর জন্য দড়িগুলি চেয়েছেন। তবে শুধু তাই নয়, কটূকথাতেও ভরে গেছে উরফির পোস্ট করা ভিডিওর কমেন্ট বক্স।