তীব্র গরমে শীতল হাওয়ার ব্যবস্থা করলেন উরফি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:১৩ পিএম

উরফি জাভেদ মানেই নতুন কিছু। পথা ভাঙতে পারদর্শী। কথায় কথায় নানাধরনের পোশাক পরিকল্পনা করে ফেলেন তিনি। সেই সব পোশাক পরে নিজেই সোশালে ছবি পোস্ট করেন। তাই নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা, বিতর্ক। অভিনয় জগতে না থেকেও বলিউডে চর্চা কম নয় তার। এর আগেও এমন অনেক কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন তিনি। তবে গরমে যখন গোটা ভারত পুড়ছে, গলদঘর্ম হয়ে নাজেহাল অবস্থা মানুষের, ঠিক সেই সময়ে উরফি তৈরি করলেন পাখা বসানো পোশাক। গরম থেকে মুক্তি পেতে শরীরজুড়ে শীতল বাতাস ছড়িয়ে দেওয়ার এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন তিনি। গরমের হাত থেকে বাঁচতে এই অভিনব কারসাজি দেখে অবাক অনুসারীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, শরীরের উপরিভাগে রয়েছে কালো রঙের অন্তর্বাস। স্তনবৃন্তের ওপর বসানো রয়েছে দুটি পাখা। সাজিয়ে রাখার জন্য নয়, দুটি পাখা কিন্তু সচল। সঙ্গে রয়েছে কালো রঙের হারেম প্যান্ট। কানে দুল, গলায় সরু চেন।

মডেল, অভিনেত্রীর নতুন এই পোশাকের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটে। নিন্দার ঝড়, হুমকি, কটাক্ষ— কোনো কিছুরই যে পরোয়া করেন না উরফি, তা আরও একবার প্রমাণিত হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত