জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস মেইলের চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে জয়পুরহাট স্টেশন এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।
সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেন জয়পুরহাট স্টেশন পৌঁছামাত্র একটি বগিতে আগুন দেখতে পান স্টেশনের থাকা যাত্রীরা। এরপর যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।