রিভার্স সুইপের চেষ্টায় ফিরলেন মুশফিকও

নাজমুল হোসেন শান্তর মতো রিভার্স সুইপ করতে গিয়ে ফিরলেন মুশফিকুর রহিমও। অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের বিদায়ে বাড়ল বিপদ।

রাচিন রবীন্দ্রর স্টাম্প তাক করে ডেলভারিতে ঠিক মতো শট খেলতে পারেননি মুশফিক। তার ব‍্যাটের কানা ছুঁয়ে প‍্যাডে লেগে উঠে যায় সহজ ক‍্যাচ। বাকিটা অনায়াসে সারেন টম ব্লান্ডেল। ১০ বলে মুশফিক করেন ৪. রান।

১৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৯। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী আফিফ হোসেন।