জাতীয় পার্টির সঙ্গে আসনে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। প্রার্থিতার বিষয়ে ৪টার মধ্যে ফাইনাল হবে। তাদেরকে নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে। সেই সব আসনে নৌকার প্রার্থী থাকবে না।