নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের 'নৌকা' প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগের নামের পাশে 'নৌকা' প্রতীকটি আর নেই।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, নৌকা প্রতীক নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ দল হিসেবে বিলুপ্ত হলে তবেই নৌকা প্রতীক তফসিল থেকে বাদ পড়বে। তবে কোনো দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হলে ওয়েবসাইট থেকে তা সরানো যেতে পারে।
ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরানো হয়েছে।
গত ৫ আগস্ট ২০২৪-এ গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পরবর্তীতে ১২ মে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপর ইসি দলটির নিবন্ধন স্থগিত করে।
এর আগে, ১৩ জুলাই ইসি কমিশনার আব্দুর রহমান জানিয়েছিলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক এখনই বাদ দেয়া হচ্ছে না। একই দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইসির কাছে নৌকা প্রতীক বাদ দেয়ার দাবি জানায়।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ইসির সমালোচনা করে বলেন, অভিশপ্ত 'নৌকা' মার্কাটাকে কোন বিবেচনায় শিডিউলভুক্ত করা হলো? তিনি প্রশ্ন তোলেন, কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই মার্কা রেখে দেয়া হয়েছে?
'নৌকা' মার্কাকে কেন শিডিউলভুক্ত করতে পাঠানো হলো? প্রশ্ন আসিফ মাহমুদের
‘সাড়ে পাঁচ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে’