চিত্রনায়িকা বুবলী ও ফারজানা মুন্নীর মধ্যে চলমান সঙ্কট কেটে গেছে। এরইমধ্যে দেখা গেল দেখা গেল দুজনকে একই ফ্রেমে। সম্প্রতি শবনম বুবলী ও গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক, গায়ক তাপসকে প্রেমের গুঞ্জন উঠে। সেসময় মুন্নী তার ফেসবুকে লেখেন, তাপস ও বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে।
এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস ও বুবলী দুজনেই দায়ী থাকবে। এর কয়েকদিনের মধ্যেই তাপস-বুবলীর মধ্যকার প্রেম প্রসঙ্গে প্রায় ১৩ মিনিট ৫৪ সেকেন্ডের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। সেই অডিও রেকর্ডে তাপস ও বুবলীর সম্পর্ক নিয়েই আলোচনা শোনা যায়। যেখানে বুবলীকে নিয়ে বেশ কিছু অভিযোগ শোনা যায় ফারজানা মুন্নীর কণ্ঠে। তবে অনেকের ধারণা, তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর সঙ্গে ফোনাআলাপের ওপারে ছিলেন অপু বিশ্বাস।
ফারজানা মুন্নীর সঙ্গে অপু বিশ্বাসের কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে অপু বিশ্বাসের কথা বলার অংশটুকু বাদ দেওয়া হয়। শুধু ফারজানা মুন্নীর অংশটুকুই রাখা হয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর বিষয়ে কথা বলেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী। যেখানে মুন্নী জানান, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। দীর্ঘ সাক্ষাৎকারে রীতিমতো অপু বিশ্বাসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুন্নী।
শুধু তাই নয়, ওই সময়ে কিছু কারণে মেন্টালি ডিস্টার্বড ফিল করায় ও এক ধরণের সন্দেহ সৃষ্টি হওয়ায় বুবলীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন বলে মন্তব্য করেন তিনি। যা তার উচিত হয়নি বলে মনে করেন ফারজানা মুন্নী।
সবশেষ তাপসের স্ত্রী জানান, 'টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ সিনেমাটি বুবলীকে নিয়েই তৈরি করা হবে'। তার মানে বুবলী-মুন্নীর মাঝে যে বিবাদ ছিলো তার ইতি ঘটেছে। ‘খেলা হবে’ সিনেমা দিয়ে বিবাদ ভুলে আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। এছাড়া তাপসও জানান, তিনি এবং তার স্ত্রী দুজনই বুবলীকে নিয়ে কাজ করতে আগ্রহী।
এদিকে গানবাংলার দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে বুবলী মুন্নীকে একইফ্রেমে দেখা গেছে। এই ছবি বুবলী নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন।