স্পেনের ঘরে বিশ্বকাপ, কী বলছে শাকিবের ‘পরিবার’

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম

প্রিয় দল আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে স্পেনের কাছে হেরে যাওয়ায় হৃদয় ভেঙেছে বাংলাদেশের অনেক সমর্থকদের। আবার স্পেনের ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ তারকাদের একাংশ। 

ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক মাধ্যমে স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস। স্পেনের জয়ে নিজের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’ 

স্প্যানিশদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নায়িকা শবনম বুবলী অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’ এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত