যমজ সন্তানের মা হলেন ‘বিগ বস’ খ্যাত রুবিনা দিলায়েক

যমজ সন্তানের মা হলেন ‘বিগ বস’ খ্যাত রুবিনা দিলায়েক। গত সেপ্টেম্বরের জানিয়েছিলেন তিনি যে, মা হতে চলেছেন। ডিসেম্বরেই কোল আলো করে এল যমজ সন্তান।

২০১৮ সালে ভালোবেসে অভিনবকে বিয়ে করেন রুবিনা। এরপর তাদের একসঙ্গে দেখা যায় ২০২০ সালের বিগ বস ১৪-তে। সালমান খানের সেই রিয়েলিটি সিজনের ১৪ নম্বর সিজনের বিজয়ী তিনি। 

সেপ্টেম্বরে ক্রুজ ভ্যাকেশন থেকে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনব আর রুবিনা। ক্যাপশনে লিখেছিলেন, ‘ডেটিংয়ের সময়ই আমরা একে-অন্যকে প্রতিশ্রুতি দিয়েছিলাম একসঙ্গে গোটা বিশ্ব ঘুরে দেখব। এরপর বিয়ে হল, আর এখন গোটা পরিবার মিলে সেটা করব। খুব জলদিই চলে আসবে আমাদের ছোট্ট ট্রাভেলার।’

rubina-dilaik-baby

অভিনেত্রীর যমজ মেয়ে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তার জিম ট্রেনার। যদিও পরবর্তীতে পোস্টখানা এডিট করা হয়।

‘ছোটি বহু’, ‘সাস বিনা শ্বশুরাল’-এর মতো ধারাবাহিকে দেখা গেছে রুবিনাকে। বিগ বস জেতার পর অংশ নিয়েছেন ‘খাতরো কে খিলাড়ি’, ‘ঝলক দিখলা যা’-তেও। ‘জানে কেয়া বাত হুয়ি’, ‘গীত… হুয়ি সবসে পরায়ি’, ‘এক হাজারো মে মেরি বহেনা হ্যায়’-এর মতো মেগা-তে দেখা গিয়েছে অভিনব শুক্লাকে। 

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রেগন্যান্সির প্রথম ট্রাইমেস্টারের সময় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তারা। গর্ভবস্থার প্রথমেই একেবারে জীবন-মরণ লড়াই চলেছিল তাদের৷ আর মানসিক চাপ তো ছিলই৷ 

ভিডিও করে সেই সময় রুবিনা জানান, ইউএসজি করে যখন তিনি জানতে পারেন যে দুটো প্রাণ বেড়ে উঠছে তার অন্দরে, তখন আর আনন্দ ধরে রাখতে পারেননি তিনি আর অভিনব। তবে এরপর বাড়ি ফেরার সময়ই গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন রুবিনা।