তুরস্কে আইএস সন্দেহে ১২ বিদেশি গ্রেপ্তার

ইস্তাম্বুলে জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যুক্ত সন্দেহে ১২ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু অ্যাজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর অফিসের তদন্তের পর সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। তদন্তে আইএসের সঙ্গে যুক্ত ১৫ জনকে চিহ্নিত করা হয় বলে জানিয়েছে সরকারি সূত্র।

টেরোরিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো সূত্র জানিয়েছে, সন্দেহভাজনদের খোঁজে ইস্তাম্বুলের আটটি স্থানে ১৫টি ঠিকানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ১২ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের তুরস্কের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।