নাশকতার মামলায় আদালতে মির্জা ফখরুল-খসরু

রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগার থেকে আদালতে আনা হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসাআই) শাহ আলম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখনোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সুমিত কুমার। এ বিষয়ে শুনানির জন্য আসামিদের আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষের কাছে প্রোডাকশন ওয়ারেন্ট পাঠানো হয়েছে।