দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া ৩ কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিতে করা রিটের শুনানি আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। একই দিন সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ জনস্বার্থে এ রিটটি দায়ের করেন।
তিনি জানান, সরকারের সরাসরি সুবিধাভোগী ২ কোটি ৭৫ লাখ ভোটার রয়েছে। এছাড়াও আধা সরকারি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী মিলে মোট সোয়া ৩ কোটি ভোটার রয়েছে। ভোটকেন্দ্রে এসব ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়েছি।
