বিজয়নগরে হাজী সুরুজ মিয়া মডেল একাডেমি উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুল্লা গ্রামে হাজী সুরুজ মিয়া মডেল একাডেমি উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় একাডেমি প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

বুল্লা গ্রামের সাবেক মেম্বার সৈয়দ আহাম্মদের সভাপতিত্বে ও হরষপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এইচ এম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বুল্লা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. ছিদ্দিক আলী, মো. ইসহাক সরকার, মো. ফুল ইসলাম মেম্বার, মো. সাচ্চু মিয়া, মো. মোশারফ হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জয়নাল আবেদীন কাসেমী। এ সময় একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন কাসেমী।