ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদ ও দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের চুক্তি সই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্যাডিজ অনুষদ ও দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এর উপস্থিতিতে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন এবং দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সভাপতি বস্ত্র এবং আবাসন খাতের ব্যবসায়ী সালমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত চুক্তির আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবৃত্তি প্রাপ্ত হবেন। এক্ষেত্রে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে মেধা এবং পারিবারিক আয়কে প্রাধান্য দেয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সোনালী ব্যাংক এর সাবেক এমডি ও সিইও এবং দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সহ সভাপতি মো. আতাউর রহমান প্রধান, ব্যাংক এশিয়া লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর  দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সহ সভাপতি মো. আরফান আলী, দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সচিব ও সালমা গ্রুপের নিবার্হী পরিচালক অবসর প্রাপ্ত এয়ার কমোডোর এ কে এম রফিক উদ্দিনসহ অনুষদের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।