আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসিবিয়ান ফোরামের ‘ইফতার মাহফিল ও পুনর্মিলনী

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম

বাংলাদেশের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট, আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসিবিয়ান ফোরামের বার্ষিক ‘ইফতার মাহফিল ও পুনর্মিলনী-২০২৬’ শুক্রবার (৬মার্চ)  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক সুতপা ভট্টাচার্যসহ আইবিএ’র সম্মানীয় শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানে তাঁদের দিকনির্দেশনা এসিবিএ কমিউনিটির ভবিষ্যৎ পথচলাকে আরও সমৃদ্ধ করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছরের মতো এ বছরও আয়োজনটির মাধ্যমে বিভিন্ন পেশাগত ক্ষেত্র থেকে আগত এসিবিএ-র প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একত্রিত করেছে। এসিবিয়ানরা বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। যারা মিড ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসীন।। কর্পোরেট, উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি বিভিন্ন খাতে কর্মরত দুই শতাধিক এসিবিয়ান এক ছাদের নিচে মিলিত হয়ে পারস্পরিক বন্ধন দৃঢ় করেন, অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

এবারের আয়োজনের বিশেষ ঘোষণা ছিল ‘এসিবিএ ক্লাব’ প্রতিষ্ঠার উদ্যোগ। একটি সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে এই ক্লাব সদস্যদের পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। 

এই আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করেন আয়োজক টিমের সদস্য এ কে এম শোয়েব, মো. শফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, রেবেকা সুলতানা বিন্তী, মোকতাসিদ রিপল, নাসির, রাব্বি, ওয়াসি, মাইনুল, কাওসার, এনাম, তাহমিনা সেলিম, তানজীরা বাশার, আমিনুর, শাকিল, নাকিব, নাসরিন বারী, শারমিন তারান্নুম, সারিফুন নাহার, শামীম, তানজিনা আলম, শামীম আহমেদ, আরিফ, আজহার ও আনোয়ার। এসিবিএ ফোরাম বিশ্বাস করে, এই আয়োজন কেবল সামাজিক মিলনমেলা নয়; বরং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এবং বৃহত্তর কল্যাণে একসাথে কাজ করার কার্যকর প্ল্যাটফর্ম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত