শেয়ারহোল্ডারদের ১০% লভ্যাংশ দেবে ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস

গত ৩০ জুন শেষ হওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী ১০ শতাংশ নগদ লভ্যাংশ সকল শেয়ারহোল্ডারদের জন্য অনুমোদন করেছেন ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড। কোম্পানির নাম পরিবর্তন করে “ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড” থেকে “আইটি কনসালট্যান্ট পিএলসি.” করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটর্ফমটি ব্যবহার করে কার্যত অনুষ্ঠিত কোম্পানির ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ঘোষণা দেওয়া হয়।

এ সভায় উপস্থিত ছিলেন ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং স্বতন্ত্র পরিচালকগণ।