এসিআই লিমিটেডের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এসিআই) ৫০তম বার্ষিক সাধারণ সভা ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্‌ দৌলা সভায় সভাপতিত্ব করেন।

সভায় ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীসমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা ওই অর্থবছরের জন্য ৪০% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন। ড. আরিফ দৌলা সার্বিক সহযোগিতার জন্য কোম্পানির স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ জানান।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত