রাজবাড়ীতে গরু বোঝাই নছিমনের ধাক্কায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজবাড়ী শহরের শ্রীপুর সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে গরু বোঝাই একটি নছিমন গোয়ালন্দের দিকে যাচ্ছিল। এসময় পথচারী রাস্তা পার হতে গেলে নছিমনটি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা ট্রাফিক পরিদর্শক তারক পাল বলেন , খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় মিলেনি। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নছিমন আটকের চেষ্টা চলছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।