বগি পাল্টে ছুটল মোহনগঞ্জ এক্সপ্রেস

পুড়ে যাওয়া বগিগুলো রেখে নতুন বগি যুক্ত করে যাত্রী নিয়ে মঙ্গলবার দুপুরেই আবার ঢাকা ছেড়ে গেছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ওই ট্রেন যাওয়ার নির্ধারিত সময় ছিল দুপুর দেড়টা। ১০ মিনিট দেরি করে বেলা ১টা ৪০ মিনিটে সেটি স্টেশন ছেড়ে গেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে তেজগাঁও স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নেত্রকোনা থেকে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়। এর একটি বগি থেকে উদ্ধার করা হয়েছে এক মা, তার শিশু সন্তানসহ চারজনের লাশ।

খবর পেয়ে ভোর সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তারা আগুন নেভানোর পর সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি কমলাপুর স্টেশনে চলে যায়। ওই অগ্নিকাণ্ডকে নাশকতা বলছে বাংলাদেশ রেলওয়ে।

বিএনপির ডাকা হরতালের মধ্যে মঙ্গলবার ভোরে নেত্রকোণা থেকে ঢাকায় আসার পথে নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেসের

ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত চলে মোহনগঞ্জ এক্সপ্রেস। কমলাপুর থেকে দুপুর দেড়টায় ছেড়ে যায় এবং রাত ১১টার দিকে মোহনগঞ্জ থেকে ফিরে আসে।

হরতাল-অবরোধের মধ্যে ট্রেনে নাশকতা ঠেকাতে আগামী কয়েকদিনের মধ্যে ২ হাজার ৭০০ আনসার সদস্য নিয়োজিত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।