আজ ট্রেনের ২৫ মের টিকিট বিক্রি শুরু

আপডেট : ১৫ মে ২০২৬, ১১:২৯ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনে ২৫ মের ট্রেনের টিকিট বিক্রি চলছে।

শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ মে থেকে পরবর্তী টানা পাঁচ দিন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (১৬ মে) বিক্রি হবে ২৬ মের টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।

এদিকে যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত