একপাশে সৌম্য সরকার যখন ব্যাটে রান পাচ্ছেন অন্য প্রান্তে অধিনায়ক শান্ত তাকে যোগ্য সঙ্গ দেওয়াটাই উপযুক্ত মনে করে এগোচ্ছিলেন। আগের ওভারেই এসেছিল ১২ রান।
তবে অষ্টম ওভারে এসে কপাল পুড়লো বাংলাদেশের। ব্যাটের টপ এজ হয়ে ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে আক্ষেপজনক উপায়ে উইকেট বিলিয়ে আসতে হলো শান্তকে।
৯ বলে ৬ রান করে তিনি বনেছেন জ্যাকব ডাফির শিকার। এজ হয়ে ৩০ গজের মধ্যে ওঠা সহজ ক্যাচটি লুফে নেন হেনরি নিকলস। অষ্টম ওভারের দ্বিতীয় বলে ৩৬ রানে দুই উইকেট হারালো বাংলাদেশ।
সৌম্য ২৫ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিতে এসেছেন লিটন দাস।