ওয়ানডে ক্যারিয়ারের দুই হাজার রান করার দিনটিকে সেঞ্চুরি করে আরও স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন হেনরি নিকলস। তাতে বাদ সাধলেন টাইগার পেসার শরিফুল ইসলাম।
সেটি না পারলেও ৯৯ বলে ৯৫ রানের ইনিংস খেলে কিউইদের জয় প্রায় নিশ্চিত করে দিয়ে গেছেন তিনি। ৮টি চার ও একটি ছক্কা আছে তার ইনিংসে। শরিফুলের প্রথম শিকার বনে ফিরেছেন নিকলস।
নিউজিল্যান্ড ইনিংসের ৪১তম ওভারের চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে রিশাদের হাতে ক্যাচ দেন নিকলস। ২৬০ রানে তৃতীয় উইকেটের পতন হলো কিউইদের। জয় থেকে তারা ৩২ রান দূরে।