বইমেলা সামনে রেখে এখন তুমুল ব্যস্ত প্রকাশকরা। লেখকরাও ব্যস্ত প্রকাশিতব্য বই গোছাতে। প্রকাশকরা সিদ্ধান্ত নিচ্ছেন ঊর্ধ্বগতির কাগজের বাজারে যথাসম্ভব না হলেই নয় এমন বই প্রকাশের। ধ্রুপদির পক্ষ থেকে দেশের সৃজনশীল প্রকাশকদের চারজনকে আমরা প্রশ্ন করেছিলাম আসন্ন বইমেলা নিয়ে ১. কী কী বিবেচনায় বই প্রকাশ করেন? ২. আসন্ন বইমেলা নিয়ে প্রস্তুতি কেমন? ৩. বইয়ের প্রচারণা নিয়ে এবার কী কী পদক্ষেপ নিচ্ছেন? ৪. সৃজনশীল বইয়ের প্রকাশক হিসেবে কী কী সমস্যার মুখোমুখি হন? ৫. বই প্রকাশে আগ্রহী লেখকদের কাছে প্রত্যাশা কী থাকে? প্রকাশকরা দিয়েছেন উত্তর আর সৃজনশীল বইয়ের বিপণন নিয়ে লিখেছেন একজন পেশাদার বই বিপণনে অভিজ্ঞ লেখক। এসব নিয়েই বইমেলা সামনে রেখে এ আয়োজন