চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাকচাপায় পিষ্ট শিশু

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় তাশফিয়া হক তানিশা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পুরনো ঢাকা সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া-চুনারুঘাট অংশের সুরমা চা বাগান এলাকার তেলমাছড়ায় এ ঘটনা ঘটে।

তানিশা মাধবপুর পৌরসভার আলাকপুর গ্রামের উজ্জল মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া অভিমুখে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা তানিশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তানিশা তার খালা ও ফুফুর সঙ্গে চা বাগানে বেড়াতে গিয়েছিল বলে জানিয়েছেন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব। 

পুলিশ ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো -ট ২০-০৭৬৯) জব্দ করেছে। তবে এ ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।