রাজবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

জানা গেছে, শুক্রবার রাতে বালিয়াকান্দি থানা পুলিশ ইসলামপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গাঁজাসহ জাফর মোল্লাকে (২৭) গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় মাদক সরবরাহ করে থাকেন।