বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মনি (৫৫) নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের লখপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
মনিরুজ্জামান মনি বাগেরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি সরুই আমলাপাড়া এলাকার বাসিন্দা।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান শেখ বলেন, শনিবার সন্ধ্যায় বাগেরহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনি ঘটনাস্থলে মারা যান। পরে খবর যেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।