সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠান মঞ্চে একের পর এক ডিগবাজি দিয়ে ফের খবরের শিরোনাম হলেন জায়েদ খান।
রবিবার (২৪ ডিসেম্বর) দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেল বলরুমে এ অনুষ্ঠান হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হারুন উর রশিদ (সিআইপি)। এ মেগা ইভেন্টের উপস্থাপনায় ছিলেন, দেবাশীষ বিশ্বাস ও মডেল প্রিয়াঙ্কা জামান।
জমকালো আয়োজনে ঢাকা থেকে গেছেন জায়েদ খান, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, মুশফিক ফারহান, জিয়াউল হক পলাশ।
এদিকে অনুষ্ঠানের মাঝে দর্শকদের দুয়োধ্বনিতে হড্ডগোল সৃষ্টি হয়। পরে জায়েদ খানের ডিগবাজি দেখে ফের আনন্দে মেতে উঠেন আগতরা। সবাইকে অনুপ্রাণিত করতে একটি মিউজিকের তালে তালে দুই হাতে ভর দিয়ে ডিগবাজি দেন এ আলোচিত অভিনেতা জায়েদ খান।