পরমব্রত-পিয়ার পার্টিতে সৃজিত-মিথিলাদের তারার মেলা

গত মাসের শেষ লগ্নে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য আয়ারল্যান্ডে উড়ে যান এই দম্পতি। মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেছেন দেশে।

ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হওয়ায় শোবিজ অঙ্গনের তারকাদের তেমন কেউ উপস্থিত ছিলেন না। আর তাই বিয়ের এক মাস পূর্ণ হওয়ার আগেই বাড়িতে পার্টির আয়োজন করেন পরমব্রত। রবিবার (২৪ ডিসেম্বর) এ অভিনেতার বাড়িতে বসেছিল এ আসর। 

পরমব্রতর বাড়ির রাতের পার্টিতে বসে তারার মেলা। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে এ আসরে যোগ দিয়েছিলেন। আর সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন পরমব্রত-পিয়া। আলাদাভাবে নজর কেড়েছেন রাফিয়াথ রশীদ মিথিলা ও সৃজিত মুখার্জি দম্পতি।

অতিথিদের তালিকায় আরো ছিলেন মুনমুন সেন, অরিন্দম শীল, অনিরুদ্ধ রায় চৌধুরী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শান্তিলাল মুখার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সন্দীপ্তা, আবীর চ্যাটার্জি প্রমুখ।

২০২১ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন সংগীতশিল্পী অনুপম রায়। ওই সময়ে গুঞ্জন উঠেছিল, পরমব্রতর সঙ্গে পরকীয়ার কারণে অনুপমের সংসার ভেঙেছে। যদিও তা অস্বীকার করেন পরমব্রত। কিন্তু সেই পিয়ার গলায় মালা পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিয়েছেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা।